রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বুধবার (২৭নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হলরুমে অনুষ্টিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. ইকবাল হাসান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. খলিলুর রহমান, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি মো: ঈদ্রিস আলী মুন্সী সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহম্মেদ চৌধুরী মানিকসহ অনেকে।
এই সময় উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ৫জন ও আহত ২২জনের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এন'নস/এমনআ