প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১:৪০ পি.এম
জুলাই-আগস্টে এই জাতিকে একটা ধাক্কা দেওয়া হয়েছে, আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে – ডা. শফিকুর রহমান
এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী : জুলাই-আগস্টে এই জাতিকে একটা ধাক্কা দেওয়া হয়েছে, আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশী শক্তি ব্যবহার চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ড. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাঠিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে নরসিংদীর জেলা জামায়াতের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, নির্বাচন হতে হবে। তবে যেনতেন নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মতো নির্বাচন চাই। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রভাব চলবে না। এটা সহজে আসবে না। আমরা বুঝতে পারছি। এর জন্য আবারও বড় একটা লড়াইয়ের জন্য হতে পারে, তাই প্রস্তুত থাকুন।
জামায়েতে ইসলামী আমির আরও বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা অবশ্যই সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যেসব লোক ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি, সেসব ভোটারকে তালিকাভুক্ত করতে হবে। জুলাই-আগষ্টের আন্দোলন সফল করতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাকার ছিল।
এন'নস/এমনআ
Copyright © 2026 Narsingdir Notun Shomoy. All rights reserved.