1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 10:25 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

নরসিংদীর মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

  • Update Time : Sunday, October 5, 2025
  • 148 Time View

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেয়ে  নিশাত নাফিসা সম্প্রতি অর্জন করেছেন সম্মানজনক “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। নিজ ক্ষেত্রের অসাধারণ সাফল্য, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক অবদান রাখার (ক্যাটাগরি চাইল্ড ডান্সার)’এ স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

নাফিসা নরসিংদীর রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বর্তমান বয়স আট বছর। বাবা এম নূরউদ্দিন আহমেদ একজন সাংবাদিক, মা কবরী আহমেদ একজন গৃহিণী।

শনিবার (৩অক্টোবর) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা কেন্দ্রীয় কার্যালয়ে কচিকাঁচা অডিটোরিয়াম হলরুমে স্টার বাংলাদেশ মিডিয়া আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক, মিডিয়াকর্মী, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে নাফিসার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট শিক্ষাবিদ জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী। এসময় সুপার হিরো ডিএ তায়েফ, প্রবীন নায়িকা সুচনা আফরিন, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক, স্টার বাংলাদেশ মিডিয়ার সিইউ খন্দকার আসিফুর রহমান তোতাসহ একঝাঁক মিডিয়া কর্মী ও গুনিজন উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা “স্টার ইভেন্ট ম্যানেজমেন্ট” প্রতিবছর বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা তরুণ তরুণীদের এই সম্মাননায় ভূষিত করে থাকে।

নিশাত নাফিসা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তার নিষ্ঠা ও চাইল্ড ডান্সার হিসেবে ইতিমধ্যেই কিশোর কিশোরী প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে উঠেছেন। সে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ,গানে খুবই আগ্রহী।পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নাফিসা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার পরিবার, শিক্ষক ও নরসিংদীর সকল শ্রেনীর মানুষের ভালোবাসার ফসল। আমি চাই, আমার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সহকর্মীদের অনুপ্রাণিত করতে।”

নাফিসার এই অর্জনে জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে তার প্রোফাইল। স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বিশিষ্টজনরা জানান, নাফিসার মতো সকল শিশু কিশোর প্রজন্মের উদ্যমী ও দায়িত্বশীল ব্যক্তিত্বরা সমাজের জন্য এক অনুপ্রেরণা। তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো জেলার গর্বের বিষয়।

নরসিংদীর মানুষ আশা করছেন, নাফিসা ভবিষ্যতেও তার কর্ম ও সাফল্যের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নরসিংদীর সুনাম আরও উজ্জ্বল করবেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host