1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ; সভাপতি মাখন, সম্পাদক পলাশ - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 11:57 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ; সভাপতি মাখন, সম্পাদক পলাশ

  • Update Time : Saturday, November 29, 2025
  • 81 Time View

এম নূরউদ্দিন আহমেদ : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর শৃঙ্খলা পরিবেশের মধ্য দিয়ে নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫–২৭) সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯নভেম্বর) দিন ব্যাপী নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মাখন দাস এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি: কাজী আনোয়ার কামাল (বাংলাদেশ বেতার), হলধর দাস (বাংলাদেশের আলো) সহ-সাধারণ সম্পাদক: মো. সোহেল এস হোসেন (সাপ্তাহিক সোনালী বাংলাদেশ) কোষাধ্যক্ষ: মো. ফারুক মিয়া (দৈনিক নরসিংদীর বাণী) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আবুল বাশার বাছির (দৈনিক সময়ের আলো) দপ্তর সম্পাদক: তোফায়েল আহমেদ স্বপন (ডিবিসি নিউজ)

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন (দৈনিক যায়যায়দিন), এ টি এম মোস্তফা বাবর (দৈনিক নরসিংদী সারাদিন) ও মো. জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তা)।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপি পন্থী আইনজীবী এম.এ. মোমেন মিয়া ও অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান।

নির্বাচনে বিজয়ী নতুন কমিটিকে শুভেচ্ছা জানান নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন সৈয়দ আমীরুল হক শামীম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, সাংবাদিক অজয় সাহা, তন্ময় সাহা, এম আজিজুল ইসলাম, প্রনয় ভৌমিক, রফিকুল হক, হারুনুর রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ সারাদিন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। বিশ্লেষকরা মনে করেন নরসিংদী প্রেসক্লাবের নতুন নেতৃত্বের হাত ধরে জেলা জুড়ে সাংবাদিকরা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host