1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 10:32 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি

  • Update Time : Sunday, January 4, 2026
  • 56 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার (৩ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। অপরদিকে, ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র, দাখিলকৃত তথ্য ও জামানত যাচাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন: মোঃ আশরাফ উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মুহাম্মদ পনির হোসেন (স্বতন্ত্র), জামাল আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ তাজুল ইসলাম (খেলাফত মজলিশ), তাহমিনা আক্তার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), তৌফিকুর রহমান (স্বতন্ত্র), মেহেরুন্নেসা খাঁন হেনা (জাতীয় পার্টি – জাপা), সোলাইমান খন্দকার (স্বতন্ত্র)।
অন্যদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন: মোঃ গোলাপ মিয়া (স্বতন্ত্র) ও মোঃ মশিউর রহমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের মধ্যে যাদের কাগজপত্রে ত্রুটি-বিচ্যুতি বা শর্ত পূরণে ঘাটতি ছিল, তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তীতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host