1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রতিবন্ধী বেবী বেগমের মুখে হাসি ফুটালো উপজেলা প্রশাসন  - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 7:43 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

প্রতিবন্ধী বেবী বেগমের মুখে হাসি ফুটালো উপজেলা প্রশাসন 

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 108 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার এক অসহায় প্রতিবন্ধী নারী বেবীর জীবনে এসেছে নতুন আলোর দিগন্ত। দীর্ঘদিন ধরেই জীবিকার তাগিদে ছোট্ট একটি দোকান করার স্বপ্ন ছিল তার। কিন্তু অর্থাভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে দ্রুত উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক নির্দেশনায় উপজেলা সমাজ সেবার উদ্যোগে বেবীর স্বপ্ন পূরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রশাসনের তত্ত্বাবধানে তাকে একটি দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয় এবং প্রাথমিক পুঁজিও প্রদান করা হয়। এতে খুশিতে কেঁদে ফেলেন বেবী।

দোকান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও প্রশাসনের কর্মকর্তারা। তারা বেবী বেগমের পাশে থাকার আশ্বাস দেন এবং তাকে সমাজে স্বনির্ভর উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ছবি: মো. আব্দুর রহমান 

বেবী জানান, “আমি কখনও ভাবিনি আমারও একটা দোকান হবে। ইউএনও স্যার এবং সমাজ সেবা স্যার আমার স্বপ্ন পূরণ করেছেন। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারব।”

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শুধু বেবীর জীবনেই নয়, সমাজে আশার আলো ছড়িয়েছে। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো—সঠিক সময়ে প্রশাসনের আন্তরিক পদক্ষেপই পারে একজন অসহায় মানুষের ভাগ্য বদলে দিতে।

ছবি: মো. ইয়াছিন 

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে বেবী বেগম ছাড়াও আরও দুই ব্যাক্তিকে ঘর করে দোকান উপহার দিয়েছেন উপজেলা প্রশাসন। বেবী বেগমের বাড়ী রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা গ্রামে। অপর দুই ব্যক্তি হলেন একই উপজেলার  ডৌকারচর ইউনিয়নের খাশহাওলা গ্রামের মো. আব্দুর রহমান ও রায়পুরা পৌরসভার দলিন নগর এলার মো. ইয়াছিন মিয়া। তারা সকলেই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host