1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভুল করেছি, নারীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: বাঁধন - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 10:32 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

ভুল করেছি, নারীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: বাঁধন

  • Update Time : Sunday, June 29, 2025
  • 249 Time View

নিজস্ব প্রতিবেদক :

রবিবার (২৯ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই বাঁধন প্রশ্ন তুলে লেখেন, ‘এই দেশে আমি কি নিরাপদ? উত্তরটা সহজ : না। মোটেও না। ’নিজ দেশেই নিরাপদ নন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে এমনটাই মন্তব্য করলেন তিনি। প্রতিদিন এই দেশের মেয়েরা, নারীরা নির্যাতন, হয়রানি, হুমকি আর অবিচারের শিকার হচ্ছেন বলেও পোস্টে তিনি জানান।

কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণের একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। প্রতিবাদ জানিয়েছেন বাঁধনও। অভিনেত্রী বাঁধন লেখেন, ‘প্রতিদিন এই দেশের মেয়েরা, নারীরা নির্যাতন, হয়রানি, হুমকি আর অবিচারের শিকার হচ্ছেন। এর পরিবর্তে আমরা কি করি? আমরা সহ্য করি, আমরা প্রতিরোধ করি। আর কেউ কেউ বেঁচেও থাকে না। কেউ কেউ এই সহিংসতার বলি হয়ে প্রাণ হারান।’

অভিনেত্রী আরও জানান, ‘কেউ প্রাণ হারালেই তখন বাকী সবার টনক নড়ে। তখনই হঠাৎ সবাই উদ্বিগ্ন হয়ে ওঠে। তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। হ্যাশট্যাগ ছড়ায়। তারপর সব কিছু ফিকে হয়ে যায়। আবার আগের মতো চলতে থাকে সবাই। এটাই দীর্ঘদিনের বাস্তবতা। এটা নতুন কিছু নয়।’ বাঁধন প্রায় সময় সামাজিক মাধ্যমে হেনস্তার মুখে পড়েন। বিভিন্ন সময় অনলাইন হুমকিও পেয়ে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি কতবার কত ধরনের অনলাইন হুমকি পেয়েছি। ঘৃণা, গালিগালাজ, কুৎসা রটানো, হয়রানি— তাতে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? না। কারণ, এই দেশে অনেকেই বিশ্বাস করে, আমি এসব প্রাপ্য। যতক্ষণ না আমি খুন হচ্ছি, ততক্ষণ তারা মনে করবে যে আমাকে হয়রানি করাটা ঠিক আছে। আমাকে অপমান করা যাবে, এবং চেষ্টা করবে চুপ করানোর জন্য।’’

রাষ্ট্রের ওপর ভরসা নেই জানিয়ে বাঁধন বলেন, ‘‘আমি অনেকদিন ধরে রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর বিশ্বাস রাখতে পারিনি। জুলাই বিপ্লবের পর আমি আশা রাখতে শুরু করেছিলাম। কিন্তু ভুল করেছিলাম। এই দুর্নীতিগ্রস্ত, পিতৃতান্ত্রিক দেশে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। এটাই সত্যি। এটাই বাস্তবতা। আর আমাদের সেই বাস্তবতাই মানতে বাধ্য করা হচ্ছে।’’

বাঁধন বর্তমানে তার ‘এশা মার্ডার:কর্মফল’ সিনেমার প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার দিন দিন দর্শক বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host