1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মানিকনগর - আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে - Narsingdir Notun Shomoy
February 19, 2026, 12:14 pm
শিরোনাম :
রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি

মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে

  • Update Time : Tuesday, February 17, 2026
  • 9 Time View

এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মানিকনগর বাজার থেকে আজিজপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকা করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই পথ দিয়েই প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদাময় হয়ে পড়ে এবং শুকনো মৌসুমে ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যেতে সমস্যা হচ্ছে এবং রোগীদের হাসপাতালে নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় এলাকাবাসী ও প্রবাসীদের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার মানিকনগর বাজার থেকে আজিজপুর পর্যন্ত বক্সকরে মাটি ভরাটের মাধ্যমে একটি পূর্নাঙ্গ রপরেখা দাড় করানো হয়েছে। বর্তমানে মানুষ যাতায়াতে সক্ষম হয়েছে। তারপর অতিদ্রুত রাস্তাটি পাকা করুন করা না হলে বৃষ্টি বাদলে রাস্তাটি ভেঙে লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বেস্তে যেতে পারে।  ব্যবসায়ীরা বলেন, মানিকনগর বাজার থেকে আজিজপুর পর্যন্ত সড়কটি ভালো না থাকায় পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও খরচ হচ্ছে।

এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। অনেক সময় যানবাহন কাদায় আটকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকাবাসীর মতে, সড়কটি পাকা হলে শুধু যাতায়াত সুবিধাই বাড়বে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সড়কটির উন্নয়ন নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর চেষ্টা করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে শিগগিরই সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে এবং এতে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, রাস্তাটির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। সামনে বাজেটে টেন্ডারের মাধ্যমে জনগণের ভোগান্তি নিরসনে কাজ করা হবে।

এননস/এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host