রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: "আসুন হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭মার্চ) বিকেলে মরজাল ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মরজাল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সার্ভেয়ার সবুজ গাজী, মরজাল ইউনিয়ন বিএনপির যুবদল সদস্য ফখরুদ্দিন ভূইয়া সোহেল, মুরাদ সরকার প্রতিষ্ঠাতা পরিচালক পাঠশালা, ৭নং ওয়ার্ডের হোসেন মেম্বার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসে, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মোতালিব, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জজ মিয়া মেম্বার, নাজমুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী চর মরজাল বাজার মোহাম্মদ জসিম মিয়া।
সভায় বক্তারা বলেন, মরজাল গ্রামে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ নানা মাদকদ্রব্য প্রকাশ্যেই বিক্রি এবং সেবন হচ্ছে। এভাবে চলতে থাকলে গ্রামের যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। আমরা জানি কারা এসবের সাথে জরিত। তাই আমরা চাই আপনারা নিজেকে সুধরান। নয়তো গ্রামের সকল মানুষ মিলে আপনাদের প্রতিহত করবে।
এন'নস/এমনআ/তন্ময়