রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“ নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা প্রশাসন।
র্যালিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় চার ক্যাটাগরিতে ৪জন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তন্মধ্যে সমাজ উন্নয়নে অবধান রাখায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় শামিমা আক্তার শিমু, সফল জননী ক্যাটাগরিতে মণিরানী সাহা এবং চাকুরী ও শিক্ষা ক্যাটাগরিতে শাহানাজ।
এন'নস/এমনআ/জুয়েল