রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় উপজেলা মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভুমি) মুনমুন পাল। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আরেফা বেগম, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, সহসভাপতি এসএম শরীফ, রিপোর্টাস ক্লাবের সেক্রেটারি অজয় সাহা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা বেগম, বৈশাখী টিভির রায়পুরা প্রতিনিধি শফিকুল ইসলাম, দ্যা ডেইলী পোস্টের রায়পুরা প্রতিনিধি তাসলিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে নারীর অধিকার ও সম্মান রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এননস/এমনআ/রায়