1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় আলো ছড়াচ্ছেন ওয়াহিদুজ্জামান পনির - Narsingdir Notun Shomoy
March 5, 2026, 12:02 am
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

রায়পুরায় আলো ছড়াচ্ছেন ওয়াহিদুজ্জামান পনির

  • Update Time : Saturday, October 11, 2025
  • 160 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর তরুণ শিক্ষক ও সমাজসেবক ওয়াহিদুজ্জামান পনির শিক্ষকতা পেশার পাশাপাশি সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে নানান সহযোগিতা করে আসছেন।

ওয়াহিদুজ্জামান পনির শিক্ষা জীবনের শুরু থেকেই সমাজ উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখতেন। বর্তমানে তিনি একজন সফল শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতার পাঠ দিচ্ছেন। পাশাপাশি নিজ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার উপকরণ, পোশাক ও চিকিৎসা সহায়তা প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয়দের মতে, শিক্ষক ওয়াহিদুজ্জামান পনির শুধু শ্রেণিকক্ষেই নয়, সমাজেও আলোর দিশা দেখাচ্ছেন। তার উদ্যোগে নানা সামাজিক কর্মসূচি যেমন বৃক্ষরোপণ, রক্তদান, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, রাস্তাঘাটে ভাঙনে নিজ উদ্যোগে মেরামত ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিং চালু রয়েছে। আগামীদিনেও রায়পুরাবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।

তিনি বলেন, “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমি চাই সমাজের প্রতিটি মানুষ শিক্ষিত, সচেতন ও মানবিক হোক।”

ওয়াহিদুজ্জামান পনিরের এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার তরুণরাও সামাজিক কাজে যুক্ত হচ্ছেন। তার মতো মানুষদের কারণেই সমাজে মানবতার আলো আরও ছড়িয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host