রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রায়পুরা থেকে সপ্তম বারের মতো বিজয়ী এমপি বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।
সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মিসেস ফরিদা ইয়াসমিন এমপি, সংরক্ষিত সংসদ সদস্য নরসিংদী - ৩৫।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, কোষাধ্যক্ষ মঞ্জুর ইলাহী, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক রফিকুল হক, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অজয় সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাননীয় সংসদ সদস্য, সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানের সংবর্ধিত বিশেষ অতিথি ফরিদা ইয়াসমিন এমপি কে ফুলের শুভেচ্ছা জানান এবং উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে থানা পুলিশকে সন্ত্রাস, মাদক, নৈরাজ্যসৃষ্টিকারী ও ভূমিদস্যুদের কঠিন হস্তে দমন করার আহবান জানান।
এন'নস/এমনআ