রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় দুইটি বিদেশি পিস্তল এগারো রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ দু্ই যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানার পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ। এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ (২৮) ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য আইনে তিনটি, ৩ টি ডাকাতির চেষ্টা মামলা ও অন্যান্য একটি সহ মোট ৯ টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছিলো। এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।
এন'নস/এমনআ