রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় প্রবাসী কল্যাণ শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪মার্চ) উপজেলার পৌর এলাকায় দুলহান কমিউনিটি সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা রুবেল।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি (রায়পুরা শাখা)'র সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক বিষয়ক সম্পাদক সাহসী সাংবাদিক মো. তৌফিকুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ শক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সায়েদুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদ, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক অজয় সাহাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সংঘঠনের বিভিন্ন কার্যক্রম ও মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। পরে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
তৌফিক/ এন'নস/এমনআ