রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় (বিশেষ চাহিদা সম্পন্ন) প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাষা সৈনিক বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১০মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল।
এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. সুলতান উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি এম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, ইউপি সদস্য আসাদ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে সুশিক্ষিত করার জন্য পাশে থাকার প্রয়াস ব্যক্ত করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।