রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে ভারসাম্যহীন এক নারীকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করেছে হাশিমপুর বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল খালেক।
প্রত্যক্ষ দর্শিরা জানান, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ১টার ভিতরে এই ঘটনাটি ঘটেছে।
খালেক উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহের খোলা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান এর আগেও খালেক মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন জেল খেটে আসছেন।
প্রত্যক্ষদর্শী শাহ আলম সরকার ও বাজার পাহাড়াদার শান্তি ফকিরসহ আরো একাধিক ব্যাক্তি জানান, গত রাতে হঠাৎ কসাই খালেক মিয়ার দোকান ঘর থেকে মেয়েলী কন্ঠ ও অস্বাভাবিক শব্দে মানুষ জড়ো হতে থাকে, পরে খবর পেয়ে আমরাও সেখানে যায়। গিয়ে দেখি কসাই খালেক মিয়ার অনৈতিক কর্ম কান্ড তার দোকানের সাটারের নিচ দিয়ে অনেকেই ভিডিও ধারণ করতেছে।
পরে আমরা খালেক মিয়াকে ডাকাডাকির আরো ১০ থেকে ১৫ মিনিট পর খালেক মিয়াঁ দোকানের সাটার খুললে মানসিক ভারসাম্যহীন এক নারী ও খালেক মিয়াকে আটক করে হাসিমপুর বাজারের গন্যমান্য ব্যক্তিগন। পরবর্তীতে বিষয়টি থানাকেও অবহিত করা হয়।
এবিষয়ে কসাই খালেক মিয়ার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পাওয়াই কোনরকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। খালেক মিয়ার পরিবারের লোকজন জানান গতকাল রাতের ঘটনার পর উনি আর বাড়ীতে আসেননি।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন'নস/এমনআ