1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 11:51 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • Update Time : Wednesday, February 21, 2024
  • 447 Time View

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:

সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায়ও উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রায়পুরা থানা, পৌরসভা, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, রায়পুরা প্রেসক্লাব, সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পরে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ প্রমূখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host