সাইফুল ইসলাম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রায়পুরা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সালেক আহমেদ পলাশ নামে এক সাংবাদিক । জিডি নং ২০৫, তারিখ ৪-১-২০২৫ ইং।
অভিযোগকারী ভুক্তভোগী সালেক আহমেদ পলাশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত সালাউদ্দিন আহাম্মেদের ছেলে। সে বর্তমানে রায়পুরা প্রেসক্লাবের কোষাধক্ষ্য পদে দায়িত্বরত আছেন। অপর দিকে হুমকিদাতা একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম (৬০)। সে ওলিপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্যে জানা যায়, সাংবাদিক সালেক আমেদ পলাশ ও আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আবুল কাশেম নরসিংদীর জজকোর্ট আদালতে দেওয়ানী আপীল মোকদ্দমা নং-২/২০১৪ ইং দায়ের করেন।
ওই মামলা পরাজয় নিশ্চিত জেনে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল অনুমান আটটার দিকে আবুল কাশেম ও তার পরিবারের অন্যান্য লোকজন সালেক আহমেদ পলাশের বসত বাড়ির সামনে আসিয়া গাল-মন্দসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। পাশাপাশি নানা রকম ভয়ভীতিসহ তার চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেওয়ারও হুমকি দেন তিনি।
এ অবস্থায় সাংবাদিক সালেক আহামেদ পলাশ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় বড় কোন ধরনের আশঙ্কায় তারা আতঙ্কিত রয়েছে। এ অবস্থায় সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এন'নস/এমনআ