রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় “সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উত্তর শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরায় সম্প্রীতির রাজনীতির প্রবর্তক, তারুণ্যের প্রতীক, গণমানুষের আস্থাভাজ নেতা হাফেজ মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বদরুজ্জামান।
সাজেদুল্লাহ সায়েম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি খালিদ হোসেন নাহিদ মোল্লা, এরশাদ গাজী, হাবিবুল্লাহ ভূইয়া, জামাতে ইসলামী প্রতিনিধি ইদ্রিস আলী, শাহেদুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা সৈয়দ হোসাইন, মুফতি আলামিন, মুফতি মোশাররফ হোসেন, এইচএম নুরে আলম সিদ্দিকী, চৌধুরী ওমর ফারুক নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম রব্বানী, ডাক্তার ওমর ফারুক, ইউসুফ মিয়া, আমিনুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষাবীদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয়।
রমজানের মূল শিক্ষা ধারণ করে সবাই যদি সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় কাজ করে, তাহলে একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, রমজান মাস কেবল ইবাদতের মাসই নয়, বরং মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সহনশীলতা বৃদ্ধির এক অনন্য সুযোগ। তাই সবাইকে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এননস /এমনআ/রায়