রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংঘটনের উদ্যোগে সোমবার (৮ এপ্রিল) বিকেলে পৌরসভার তুলাতলী ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রায়পুরা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কসহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসিন হোসাইন বিদ্যুৎ, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন মোহন, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, পৌরসভা ৯নং ওয়ার্ডের কমিশনার আহসানউল্লাহ খান, রায়পুরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মুক্তার, কৃষিবিদ এসএম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজউদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ইফতার ও দোয়া মাহফিল আগত নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে দ্বিগুণ মনোবল নিয়ে মাঠে সক্রিয় হওয়ার আহবান জানান।
ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এন'নস/এমনআ