রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার সাহেরচর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র দাস এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজ্ঞ আইনজীবী অ্যাড. ইব্রাহিম মোল্লা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে (৩এপ্রিল) শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ সানাউল্লার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সরজমিনে তদন্তে আসেন। তদন্তকারী প্রতিনিধিদল সমাজের সুশীল ব্যক্তি, সাবেক পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয়দের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদে বর্তমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র দাসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে সহকারি প্রধান শিক্ষক হইতে প্রধান শিক্ষকের উন্নত হন অথচ প্রধান শিক্ষকের মূল্যায়ন পরীক্ষায় তিনি তৃতীয় স্থান অধিকার করে ছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত আব্দুস সাদেকের নির্দেশ মোতাবেক স্কুলের চারপাশে থাকা বেশ কয়েকটি দোকান বিনা পয়সায় ভোগ দখল ও ব্যবসা পরিচালনা করার জন্য দিয়ে দেন এ ব্যাপারে তদন্ত দল জানতে চাইলে উনি কোন সদুত্তর উত্তর দিতে পারেননি।
বিভিন্ন সময় সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ স্কুলের জমি দান করলে, বিগত আ.লীগ সরকারের আমলে উপজেলার চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে জমির অতিরিক্ত মূল্য বাড়ার কারণে সমস্ত জমি উনি তাদেরকে ফিরিয়ে দেন। এনটিসির অনুমতি ব্যতীত প্রধান শিক্ষক পাঁচ থেকে ছয় জন শিক্ষক নিয়োগ দেন এবং উনার স্ত্রীকেও সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন।
সূত্র আরও জানায়, স্কুলের প্রধান শিক্ষক হয়ে কখনো অধ্যক্ষ কখনো প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন দাওয়াত পত্র ও বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শৈলাস চন্দ্র দাসকে জিগ্যেস করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। এন'নস/এমনআ