রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উদ্যোক্তা ও খামারি সৃষ্টির লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী মেলায় ৩৩টি স্টলে গবাদিপশুসহ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ও পাখি প্রদর্শিত হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আজহারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাবিব ফরহাদ আলম, প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এন'নস/এমনআ/জুয়েল