• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিবপুরে সাধারণ ডায়েরি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদীর শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামে শাহজাহান মিয়ার বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে ) সকাল সাড়ে এগারোটায় ধনাইয়া গ্রামে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে ভুক্তভোগী শাহজাহান মিয়া বলেন, একই এলাকার ইসমাইল মেম্বারের ছেলে কাইয়ুম মিয়া একজন পোল্ট্রি ব্যবসায়ী সে তার কাছ থেকে মুরগীর বাচ্চা ও অন্যান্য ঔষধ সামগ্রী ক্রয় করতে আমাকে বলেন কিন্তু আমি তার সাথে ব্যবসায় জড়িত না হওয়ার কারণে ক্ষোভের বশীভূত হইয়া আমার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি করেন যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদীত। ডায়েরিতে আবদুল কাইয়ুম মিয়া উল্লেখ করেন যে গত ৩০শে এপ্রিল জাল্লারা বাজারে তার দোকানের সামনে আমি তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেই যা সম্পূর্ণ কাল্পনিক,বাজারের কোনো দোকানদার এরকম ঘটনা দেখেনি, এছাড়া ইতোপূর্বে আমার ছেলে ওয়াসিম মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সে। আমি একজন অসুস্থ মানুষ, আমার পক্ষে কাউকে হুমকি দামকি দেয়া সম্ভব না। আমি উক্ত মিথ্যা জিডি করে হয়রানি করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে জাল্লারা বাজারের দোকানদার পোল্ট্রি ব্যবসায়ী শাহিন ও পল্লী চিকিৎসক ইকবাল সাংবাদিকদের জানান,বিগত একবছরের ভেতরে বাজারে এমন কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে কাইয়ুম মিয়ার জিডির তদন্ত কর্মকর্তা এসআই রাকিবুল হাসান বলেন, জিডি তদন্ত করার জন্য আদালতে অনুমতির চেয়ে আবেদন করা হয়েছে, অনুমতি পেলে তদন্ত করে রিপোর্ট দেয়া হবে।

এননস/এমনআ /রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category