নিজস্ব প্রতিবেদক :
ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল নেমেছে। যেখানে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই আলেম-ওলামাসহ সাধারণ মানুষের সম্মেলনস্থলে আসতে থাকেন।
সরেজমিনে গুলিস্তান, কাকরাইল, শাহবাগ, নীলক্ষেতসহ সোহরাওয়ার্দীর দিকে আসা প্রতিটি রাস্তায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে। এটি স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন বলে মনে করেন আলেম ওলামাগণ।
এন'নস/এমনআ