এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর নির্দেশনায় পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে।
অভিযানে ৪'শত লিটার দেশীয় চোলাই মদসহ মো. সাইফুল ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সাইফুল নরসিংদী জেলার শিবপুর থানার পুরান্দিয়া ডাকঘরের বাড়ৈ আলগী গ্রামের জলিল মিয়ার ছেলে এবং মারজিয়া আক্তারের পুত্র।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি (অটোরিকশা) জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।