1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন ও বিক্ষোভ - Narsingdir Notun Shomoy
March 4, 2026, 10:32 pm
শিরোনাম :
মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাংচুর নিয়ে যা জানা গেল রায়পুরায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়  রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : Saturday, August 9, 2025
  • 201 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯আগস্ট) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও পরে রায়পুরা থানার মেইন গেইটের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। গাজীপুরের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে বলে তারা হুঁশিয়ারি দেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল(মৌন) উপজেলার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, ফোরামের সভাপতি হারুনুর রশীদ, রিপোর্টাসক্লাবের উপদেষ্টা ফজলুল হক চৌধুরী খোকা, টিএইচ আজাদ, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তার, দপ্তর সম্পাদক খন্দকার শাহনেওয়াজ, রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ, বিশিষ্ট সাংবাদিক প্রণয় ভৌমিক, আল-আমিন, কাজী শাহাদাত হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host