• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদের জন্মদিন আজ মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫, স্বস্তি এলাকাজুড়ে রায়পুরায় বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মিলন মিয়া আর নেই, সর্বমহলে শোক রায়পুরার উন্নয়ন নিয়ে এলজিইডি প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এমপি আশরাফ উদ্দিন বকুল আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত অসাধরন একটি কবিতা “সত্য প্রকাশে বাঁধা, লিখেছেন আবু কাওছার ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই — আলী আহমেদ দুলু রায়পুরায় মৎস চাষি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “মাদক ছাড়ো নয়তো গ্রাম ছাড়ো” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুলাই) শনিবার বিকাল ৪ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দীন খান কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

​হোসেন নগর মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আমান উল্লাহ বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। হোসেন নগর মাদক নির্মূল কমিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বেলাবো থানাকে মাদকমুক্ত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নারায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ) পরিচালনায় উপস্থিত ছিলেন হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক তানহা হোসেন, বেলাবো থানার এসআই শিহাব আহমেদ, বেলাবো থানার এ এসআই সুব্রত দেব,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সমাজ সেবক মোহাম্মদ মাহালম আহমেদ, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, হোসেন নগর পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ জনি মীর,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া,বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা’সহ ​অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category