1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন - Narsingdir Notun Shomoy
April 7, 2026, 6:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন

  • Update Time : Wednesday, February 18, 2026
  • 53 Time View

এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, উচ্চ লম্ফ, বল নিক্ষেপ, মোরগের লড়াই ও অন্যান্য ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান এডহক কমিটির সভাপতি ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিনী জান্নাতুল হক শাপলা।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফাইজুর রহমান। প্রধান শিক্ষক মো.  ফারুক মিয়ার সার্বিক তত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ, মুছাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ নান্নু মিয়া প্রমূখ।৷

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও স্থানীয় সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করেন।  অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। অভিভাবকরা বিদ্যালয়ের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে ভবিষ্যতেও এ ধরনের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

এননস/এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host