1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
March 14, 2026, 7:24 pm
শিরোনাম :
রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে

রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Friday, March 13, 2026
  • 10 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:  প্রতি বছরের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রায়পুরা উপজেলার আধুনিক ইসলামি বিদ্যাপীঠ দারুল ইকরা মডেল মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, ঢাকার সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নরসিংদী জেলার সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. আমিরুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের অধ্যাপক ও জেড এইচ সিকদার ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. জসিম উদ্দিন, নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার সুমন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাজিব আহমেদ, রায়পুরা উপজেলার সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার এবং রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূঞা।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মাদার সংগঠন “আমার নরসিংদী” পরিচালনা পরিষদের সদস্য ও নরসিংদীর হাসানাত ক্রোকারিজের মালিক মো. নাসের, তিনবারের দেশসেরা পুরস্কারপ্রাপ্ত এফডব্লিউভি রেনুকা আফরোজ লিপি ও তাছলিমা ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, মো. মোস্তফা খান, এম নূরউদ্দীন আহমেদ, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, গ্রুপের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য শিক্ষক নেতা আসাদ পাইলট, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সফিক পারভেজ, প্রাথমিক শিক্ষক মাহবুবুর রহমান খান, **গিয়াস উদ্দিন, মামুন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রাসকিন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ বিল্লাল, জসিম উদ্দিন ও আপেল মাহমুদ সিকদার।

স্বল্প পরিসরের আলোচনা শেষে সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য মাওলানা আফফান আল জামি উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীসহ সকলকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

এননস/এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host