1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র - Narsingdir Notun Shomoy
April 10, 2026, 7:16 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র

  • Update Time : Wednesday, February 25, 2026
  • 64 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সার্বিয়া ও ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে একটি দালাল চক্র। এতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। প্রতারণার শিকার ভুক্তভোগীরা পরিত্রাণ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২৪ফেব্রয়ারী) দুপুরে রায়পুরা মেথিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দালাল চক্রটি ইউরোপের দেশ সার্বিয়া ও ইতালি-তে বৈধভাবে কাজের ভিসায় পাঠানোর আশ্বাস দেয়। প্রতিজনের কাছ থেকে ৮ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়।

অনেকেই জমি বিক্রি, এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব টাকা পরিশোধ করেন। কয়েক মাসের মধ্যে ভিসা ও ফ্লাইটের প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির মূলহোতা খন্দকার কায়সার মাহমুদ বুলবুল, স্থানীয়ভাবে প্রভাবশালী। তার একভাই ডাক্তার খন্দকার আশেক,তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে আপন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত, আরেক ভাই খন্দকার হায়াত মাহমুদ, ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসে নিয়োজিত। খন্দকার কায়সার মাহমুদ বুলবুলসহ দালাল চক্র টাকা নেওয়ার পর তারা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। কেউ কেউ দালালদের অফিসে গেলে সেটিও বন্ধ পাওয়া যায়। ফলে এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন।

আবার কিছু লোককে শ্রীলঙ্কা কিংবা মিশরে নিয়ে ব্লাকমেইল করে আরও দুইলাখ, চারলাখ করে টাকা আদায় করেছে। এখন টাকা চাইলে তার দুই ভায়ের প্রশাসনিক ক্ষমতার ভয় দেখায়, এমনকি জীবনে মেরে ফেলারও হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক ভুক্তভোগী বলেন, “বিদেশে গিয়ে কাজ করে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলাম। এখন ঋণের চাপে ঘরবাড়ি হারানোর উপক্রম হয়েছে।” আরেকজন জানান, “আমার দুই ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে ২০ লাখ টাকা নেওয়া হয়েছে। এখন দালালদের কোনো খোঁজ নেই।”
ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবি জানান। তারা বলেন, প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। এ ঘটনায় ইতোমধ্যে থানায় কয়েকটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়পুরার সাধারণ মানুষও এই প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এননস/এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host