• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

অলিপুরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকে কিল-ঘুষি মেরে আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নে মুজিবুর রহমান নামে এক প্রশাসনিক কর্মকর্তাকে কিল-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অলিপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভুইয়া মাসুদ উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category