• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ৫বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ রায়পুরায় শতবর্ষী দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ; বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি তুলাতলী হাসপাতালের আরএমও ডা. রাজিব ইয়াবাসহ গ্রেপ্তার রায়পুরায় প্রতিবেশীর সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ; বাঁধা দিতে গেলে মারধর ও হত্যার হুমকি, থানায় অভিযোগ রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে কারাদণ্ড

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category