• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ কাকন নদীর দ্রুত পূর্ণাঙ্গ খননের আশ্বাস দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দীর্ঘদিন ধরে নদীটির নাব্যতা সংকট, পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি এ আশ্বাস দেন। এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “কাকন নদী রায়পুরার কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ খননকাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “নদী খননের কাজ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।” এদিকে, কাকন নদী দ্রুত খননের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, বহু বছর ধরে নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত প্রকল্প বাস্তবায়িত হলে রায়পুরার হাজারো মানুষ উপকৃত হবেন এবং কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।স্থানীয়দের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কাকন নদীর খননকাজ শুরু করবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসার পাশাপাশি রায়পুরার সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category