• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

Reporter Name
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এ সময় রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ও পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে থাকতেন।

সহকারী পুলিশ সুপার জানান, স্থানীয়দের সহযোগিতায় সমীবাদ বাজারে খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মাপের লোহার পাইপ, লোহার স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশ এবং একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ, একটি স্মার্টফোনসহ আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category