• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘খাকচক প্রিমিয়ার লীগ (KHPL)’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় উপজেলার খাকচক দক্ষিণপাড়া রেলগেট সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় আর.এস কিংস (R.S KING’S) ও এস.এম স্ট্রাইকার্স (S.M STRIKERS)। ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠজুড়ে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক খাকচক ক্রিকেট সংগঠক হাজী মো. মোবারক হোসাইন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, জেলা যুবদল নেতা শাহীন মাস্টার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান ভূঁইয়া ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আলম মুজাহিদ।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশের সুযোগ তৈরি করতেই ‘খাকচক প্রিমিয়ার লীগ’-এর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category