• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরায় প্রতিবেশীর সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ; বাঁধা দিতে গেলে মারধর ও হত্যার হুমকি, থানায় অভিযোগ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

শাহরিয়ার ইমন, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের পাড়াতলী মুন্সিবাড়ি এলাকায় প্রতিবেশীর সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ সময় দখলে বাধা দিতে গেলে ভুক্তভোগীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার মৃত নাসিরের দুই মেয়ে লাকি ও সাকিসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। সর্বশেষ তারা এলাকার মৃত আসাদ ভুইয়ার উত্তরসূরি খালেদা বেগম ও মৃত হাফেজা বেগমের মালিকানাধীন সম্পত্তি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। অভিযোগে আরও বলা হয়, স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগীদের কিল-ঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। এ ঘটনায় ভুক্তভোগী রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— নাসিম, লাকি, সাকি এবং রাবেয়া বেগম। অভিযোগে উল্লেখ করা হয়েছে, লাকি ও সাকির পিতা নাসিম এবং রাবেয়া বেগমের স্বামী মৃত নাসিম মিয়া। তাদের সকলের বাড়ি পাড়াতলী এলাকায়।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে রায়পুরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category