• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রায়পুরা প্রেসক্লাবে রাতের আঁধারে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ক্লাবে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি মূল্যবান বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে তারা। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) সকালে ক্লাবে গিয়ে এমন লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক। পরে তিনি অন্যান্য সাংবাদিক ও রায়পুরা থানাকে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই নিয়ে চারবার চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার পর পৃথকভাবে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

চার দফা চুরি ও ভাঙচুরে প্রেসক্লাব থেকে একটি টেলিভিশন, পানির মোটর, পানির ট্যাংক, সাতটি বৈদ্যুতিক পাখা, দুটি কম্পিউটার, একটি স্পিকারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে। এছাড়া ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক বলেন, “সকালে ক্লাব পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে লোকজন নিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করি। তখন দেখি পুরো ক্লাব লণ্ডভণ্ড হয়ে আছে। কাঁচের জিনিসপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সঙ্গে সঙ্গে অন্যান্য সাংবাদিক ও পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সবাই এসে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র দেখেন।”

রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান বলেন, “রায়পুরা প্রেসক্লাব আমাদের সাংবাদিক সমাজের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। প্রায় ৪৩ বছরের ইতিহাস বহনকারী এই প্রতিষ্ঠানটি একের পর এক চুরি, ভাঙচুর ও অবহেলার কারণে আজ চরম সংকটের মুখে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, রায়পুরার সাংবাদিক সমাজের ইতিহাস ও আবেগের ওপরও আঘাত। আমরা দ্রুত প্রেসক্লাবের সংস্কার, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

ঘটনার পর রায়পুরার সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রেসক্লাবের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category