• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরায় শতবর্ষী দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ; বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখর নগর গ্রামে প্রায় শতবর্ষ ধরে ভোগদখলে থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারধর, জমি থেকে উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তারা পূর্বপুরুষের আমল থেকে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই এলাকার তারা ও দারু মিয়া নামে দুই ব্যক্তি স্থানীয় ও বহিরাগত কিছু দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে জমিটি দখলের চেষ্টা চালান। একপর্যায়ে তারা জোরপূর্বক জমিতে প্রবেশ করে প্রকৃত মালিক কোরবান আলী ও তার পরিবারের সদস্যদের মারধর করে সেখান থেকে উচ্ছেদ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কোরবান আলী জানান, জমি রক্ষায় বাধা দিতে গেলে তাদেরকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে গত প্রায় দুই বছর ধরে এলাকার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুষ্ঠু সমাধান পাননি। এতে তারা চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কোরবান আলী ও তার পরিবার। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জমি ফেরত দেওয়ার দাবি জানান।

অপরদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তারা ও দারু মিয়ার বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ভুক্তভোগী পরিবার আশাবাদ ব্যক্ত করেছে।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category