1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুস সাত্তার আটক - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:33 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুস সাত্তার আটক

  • Update Time : Thursday, June 19, 2025
  • 268 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:  

নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপরদিকে হাজী আব্দুর সাত্তারকে গ্রেফতার বিষয়ে তার ছেলে শাহরিয়ার শাকির জানান, আমার বাবার নামে কোন মামলা নেই। আটকের ১দিন পর একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ২০১৬ সালের পর থেকে আমার বাবা রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মূলত প্রতিপক্ষ প্রভাবশালী মহলের অপ-কৌশল এটি।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host