1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নদীতে গোসল করতে গিয়ে একইদিনে প্রাণগেল দুই শিশু ও এক কিশোরের - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:57 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নদীতে গোসল করতে গিয়ে একইদিনে প্রাণগেল দুই শিশু ও এক কিশোরের

  • Update Time : Monday, March 18, 2024
  • 324 Time View

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুসহ এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় দুই শিশু( আপন দুই ভাই) নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।

মৃত শিশুরা হলো- মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)। তারা উপজেলার উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে। পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান বলেন, সকালে মাহাদী ছোট ভাইকে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দুপুরে তারা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে হাড়িধোয়া নদীতে গোসল করতে নামে। এসময় তারা পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

শিশুদের মা মাহমুদা বেগম বলেন, বাচ্চারা কোনো দিন নদীতে গোসল করতে যায় না। আজ কেন হঠাৎ নদীতে নামলো সেটা বলতে পারছি না। তাদের মৃত্যুর বিষয়টি আমি মেনে নিতে পারছি বলেই কান্নাই ভেঙে পরেন।

অপরদিকে নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সোমবার (১৮মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদী থেকে সৈকত দাস নামের এক কিশোরের লাশ উদ্ধার করে। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি নীলকুঠি বিচারপতির ঘাটের পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সৈকত। পুলিশ ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেনছেন। নিহত সৈকত দাস (১৭) মনোহরদী উপজেলার চেচরি গ্রামের রাষ মহন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সৈকত তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বিকালে কয়েকজন কিশোরের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় সৈকত পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা কিশোররা তার স্বজনদের বিষয়টি জানান। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে ডুবুরিরা আবার নদীতে নেমে অনেক খোঁজাখোজির পর তার লাশ উদ্ধার করে রায়পুরা থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সৈকত নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host