1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ বস্তা সার জব্দ, ৮৫ হাজার টাকা জরিমানা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:18 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ বস্তা সার জব্দ, ৮৫ হাজার টাকা জরিমানা

  • Update Time : Sunday, August 31, 2025
  • 172 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা এবং ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রবিবার ৩১ আগস্ট দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

অভিযান প্রসঙ্গে ইউএনও মাসুদ রানা বলেন, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা। এছাড়াও রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host