1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পত্রিকার এজেন্ট বিশ্বনাথ সাহা'র চিরবিদায় - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:12 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

পত্রিকার এজেন্ট বিশ্বনাথ সাহা’র চিরবিদায়

  • Update Time : Friday, October 10, 2025
  • 161 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রবীণ সংবাদ পত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত এই মানুষটি আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রীসহ, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রোদ-বৃষ্টি, ঝড়-শীত কিংবা ঘন কুয়াশা- কোনো বাধাই তাকে থামাতে পারেনি। নিয়মিতভাবে সংবাদপত্র পৌঁছে দিতেন উপজেলার নানা প্রান্তে। রায়পুরার সংবাদ পত্র পরিবেশনে দীর্ঘ ৪৮ বছরের অক্লান্ত শ্রম দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বিশ্বনাথ সাহা। তার চলে যাওয়া রায়পুরার সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

স্থানীয় সংবাদকর্মীরা বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতা ছিলেন না, তিনি ছিলেন সংবাদ জগতের এক নিবেদিতপ্রাণ সহযোগী। তার মৃত্যুতে রায়পুরা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সাংবাদিক ফোরামসহ স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং “নরসিংদীর নতুন সময়” পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host