
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার ক্যান্সার আক্রান্ত অসহায় মোস্তফার পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা একেএম জাহাঙ্গীর আলম বাদল। মানবিক উদ্যোগ হিসেবে তিনি শুক্রবার বিকেলে মোস্তফার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, উপজেলার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মোস্তফা (৩৮) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। অর্থাভাবে তার চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল মিয়া নিজ উদ্যোগে তাকে দেখতে যান এবং তার হাতে আর্থিক সহায়তা তুলেদেন।
সহায়তা প্রদানকালে মি.বাদল বলেন, “মানুষ মানুষের জন্য। অসহায় রোগীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত।” ভবিষ্যতেও তিনি এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান এবং বিএনপির আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
স্থানীয় এলাকাবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপকারভোগী মোস্তফা সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনার মঙ্গল করুক। এখন থেকে নতুন করে আবারও চিকিৎসা নিতে পারবো।
Leave a Reply