1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, ৫ ব্যক্তিকে নগদ অর্থদণ্ড প্রদান - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:16 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, ৫ ব্যক্তিকে নগদ অর্থদণ্ড প্রদান

  • Update Time : Saturday, November 1, 2025
  • 114 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক নির্দেশনায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা রেলগেইট ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পাল।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ৫ জন ব্যক্তিকে মোট নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০৪ টি মামলা দুই হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলা পাঁচশত টাকা, মোট মামলা পাচঁটি মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন বলেন, “বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজট জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। পথচারী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

এ সময় রায়পুরা থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host