1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরার চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:12 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরার চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন

  • Update Time : Tuesday, November 4, 2025
  • 110 Time View

এম নূরউদ্দিন আহমেদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় পর্যবেক্ষণ টিম  মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন করেন এবং চরাঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ও সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর। ইউএনও মাসুদ রানা বলেন, “মেঘনা নদীর রায়পুরা অংশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।” এদিকে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর বলেন, “নির্বাচনকালীন সহিংসতা রোধে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। থানার ওসি, তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সঙ্গে নিয়মিত বৈঠক চলছে। অস্ত্র উদ্ধার ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।” এসময় বিভিন্ন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host