1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আরও ৩ আসামী গ্রেফতার - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:41 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আরও ৩ আসামী গ্রেফতার

  • Update Time : Thursday, November 6, 2025
  • 82 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচাসহ আরও তিনজন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার সাপমারা এলাকা থেকে আপন চাচাসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, আপন চাচা আব্দুল আউয়াল (৭০), তার মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার তবিরকাঠি এলাকার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার (৩৫)। দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী শিপন (২৫) কে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে এবং ঘটনার দিনই ঘটনাস্থল থেকে নিহতদের চাচী শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২),আসমা আক্তার (১৫) কে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত ১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে চাচা আউয়াল মিয়া ও তার লোকদের হামলায় শাকিল (২২) ও হরুন আলী ওরফে হুরা (২৬) নিহত হয়। রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত পাঁচটি রামদা ও চারটি ছুরিও উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host