
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকাবাসীর অংশগ্রহণে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯নভেম্বর) সকালে উপজেলার মরজালে এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষ প্রতীক এক প্রতীকী ভূমিকা পালন করে আসছে। তাই আসন্ন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ভোটারদের কাছে দলের উন্নয়ন ভাবনা তুলে ধরা, ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক দর্শন তুলে ধরতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। বক্তারা নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখা, ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. ফাইজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মুক্তার, ফিরোজ আল-মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবউল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদল নেতা সামছু উদ্দিন সামু, মো. আলকাস উদ্দিন, হুমায়ুন কবির, আকির ভুইয়া, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply