1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 17, 2026, 3:32 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, November 29, 2025
  • 57 Time View

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে রায়পুরা অডিটোরিয়ামে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক সাহসী প্রতীক। তাঁর অসুস্থতা জাতীয় রাজনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য সবাইকে নিয়মিত দোয়া করতে হবে এবং তাঁর সুস্থতা ফিরে পাওয়ায় জাতি উপকৃত হবে।
মাহফিলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা, শান্তি এবং সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এলাকার একজন প্রখ্যাত আলেম।

এসময় জেলা বিএনপির সহসভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ পুত্র রফিকুল আমিন ভুইয়া রুহেল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদলসহ উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী কণ্ঠ মিলিয়ে তাঁর রোগমুক্তি কামনা করেন।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আসা শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host