1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সিলেটের গোলাপগঞ্জে নবাগত ওসির সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময় - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

সিলেটের গোলাপগঞ্জে নবাগত ওসির সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময়

  • Update Time : Saturday, December 13, 2025
  • 94 Time View

কামাল খান, সিলেট :

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম-এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮:৩০ মিনিটের সময় গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় গোলাপগঞ্জের আইন–শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন –বান্ধব পরিবেশ এবং পুলিশ–সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা মিলে সমন্বয় জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

নবাগত ওসি আরিফুল ইসলাম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কে পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, “গোলাপগঞ্জ কে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের গঠনমূলক সমালোচনাকে আমরা মূল্যায়ন করি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য, কামাল খান,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ও ক্রাইম পেট্রোল বিডি জেলা প্রতিনিধি শাহান উদ্দীন নাজু, গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও দৈনিক আলোকিত সকাল গোলাপগঞ্জ উপজেলার প্রতিনিধি ইলিয়াস আহমদ,সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্নিশিখা গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান,সহ-সভাপতি সেলিম আহমদ,ক্রাইম পেট্রোল বিডি গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি জুবের আহমদ,সহ-সভাপতি নিজাম উদ্দীন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ,তাবারক আলী,সহ দপ্তর বিষয়ক সম্পাদক মনসুর আহমদ শাপলু,অর্থ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম,সদস্য জুবের আহমদ,বদরুল ইসলাম, জিয়া উদ্দিন,রুহেল আহমদ তালুকদার,লায়েক আহমদ,এ সময় আরো উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস আহমদ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ওসি মো. আরিফুল ইসলাম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো যৌথভাবে সমাধান করবেন বলে আশ্বাস দেন।

এন’নস/এমনআ/কামাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host